শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সালমা বেগম (৪০) নামে দুই সন্তানের এক জননী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা বলছেন পরকিয়ার ঘটনা জানাজানি হলে তিনি লোক লজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

রোববার সকালে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। সালমা বেগম একই এলাকার আলী হোসেনের কণ্যা ও নীলফামারী সদর উপজেলার লক্ষীচাঁপ ইউনিয়নের সবুজপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। স্থানীয়রা বলেন, নীলফামারী সদর উপজেলার লক্ষীচাঁপ ইউনিয়নের ১নং ওয়ার্ড সবুজ পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে দুই সন্তানের জনক নুরন্নবীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নিহত সালমা বেগমের। এক সপ্তাহ আগে সালমার বড় ছেলে এ ঘটনা জানতে পারলে তিনি বিষয়টি তার নানা বাড়ীতে জানায়। পরে চার দিন আগে তার মামা গিয়ে তার মাকে তাদের বাড়ীতে নিয়ে আসে।

শনিবার সন্ধায় সালমার স্বামী আনোয়ার হোসেন তার শ্বশুর বাড়ীতে আসে। এ সময় তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পরে তার স্বামী রাতেই বাড়ী ফিরে যায় একাই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর সে বাথরুমে যায়। সেখানে স্বরের সাথে গলায় দড়ি বেঁধে সে আত্মহত্যা করে সালমা। ডোমার থানার মামলার তদন্ত কর্মকর্তা কাওসার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit