বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

 কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার  

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩২ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ডাকাত মাইস্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

গ্রেপ্তার মাইস্যা উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে উপজেলার রংমালা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজিসহ ১৯ মামলার আসামি মাইস্যা ডাকাতকে গ্রেপ্তার করা হয়। ডাকাত মাইস্যা কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতির মামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার আরও বলেন, গ্রেপ্তার আসামি ১৯ মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এছাড়া একটি মামলায় অপর আসামির ১৬৪ ধারার জবানবন্দিতেও তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit