শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

নারীদের শরীরে ডায়াবেটিসের যেসব লক্ষণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঘর-সংসার, অফিস— সব একা হাতে সামাল দিতে হয়। দায়িত্ব পালন করতে গিয়ে বাড়ি ফিরে আর নিজের দিকে তাকাতে সময় পান না নারীরা।

ইদানীং স্বামীর সঙ্গে সময় কাটাতেও অনীহা বোধ করছেন। শুধুই কি কাজের চাপ, না কি এই সমস্ত লক্ষণের নেপথ্যে রয়েছে অন্য কিছু?

চিকিৎসকদের তথ্যমতে, অতিরিক্ত কায়িক পরিশ্রম করলে ক্লান্ত বোধ করা স্বাভাবিক। তা নারী-পুরুষ নির্বিশেষে সকলেই বোধ করতে পারেন। কিন্তু রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে এই ধরনের কিছু লক্ষণ দেখা দিতে পারে মহিলাদের শরীরে।

মহিলাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণগুলি কী?

১) রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে বার বার প্রস্রাবের বেগ আসে। মহিলারা এই সমস্যায় বেশি ভোগেন বেশি।

২) অল্প পরিশ্রমেই ক্লান্ত বোধ করেন, বিছানায় পিঠ ঠেকানো মাত্রই ঘুমিয়ে পড়ার লক্ষণ অত্যন্ত সাধারণ। মহিলারা ঘরে-বাইরে অনেক বেশি পরিশ্রম করেন। এই সাধারণ লক্ষণ কিন্তু রক্তে শর্করার মাত্রা বেশি থাকার কারণেও হতে পারে।

৩) দীর্ঘ দিন ধরে রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই এই ধরনের সমস্যা হতে পারে। তবে চিকিৎসকেরা বলেন, মহিলাদের মধ্যে এই সমস্যা একটু হলেও বেশি দেখা যায়।

৪) ঘরের কাজ করতে গিয়ে আঘাত লাগা বা কোথাও কেটে যাওয়ার প্রবণতা বেশি থাকে মহিলাদেরই। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে সেই ক্ষত সারতে প্রচুর সময় লাগে।

৫) মহিলাদের রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে মূত্রনালির সংক্রমণের প্রবণতা বেড়ে যেতে পারে। যৌনাঙ্গে ছত্রাকঘটিত সংক্রমণের হারও বেড়ে যেতে পারে। যৌনাঙ্গ অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে সঙ্গমে অনীহা দেখা দিতে পারে।

৬) রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে কমবয়সি মেয়েরা অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় ভুগতে পারেন। যা পিসিওডি এবং পিসিওএস-এর মতো রোগের অন্যতম লক্ষণ।

৭) ডায়েট বা শরীরচর্চা কিছু না করেই হঠাৎ ওজনে পরিবর্তন আসতে পারে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে। মহিলারাই এই সমস্যার শিকার হন বেশি।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit