বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৮ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মো. হামিদ ঠাকুরের বয়স ৫৮ বছর। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মামলা সূত্র ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ কুট্টাপাড়া এলাকার হামিদ ঠাকুর তার নিজ বাড়ির সামনেই একটি মুদি দোকান পরিচালনা করেন। বুদ্ধি প্রতিবন্ধী ওই মেয়েটিকে তিনি নাতিন ডাকতেন। প্রায়ই তিনি মেয়েটির গায়ে হাত দিতেন। তিন মাসে আগে একবার তাকে ধর্ষণের চেষ্টা করেন। লোকলজ্জায় বিষয়টি কাউকে বলা হয়নি। মঙ্গলবার রাত পৌণে নয়টার দিকে টাকার লোভ দেখিয়ে সোলেমান ঠাকুর নামে এক ব্যক্তির রান্না ঘরে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়।