বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে ফুলবাড়ী সরকারি কলেজের শ্রদ্ধা নিবেদন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১১০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিনে শেখ রাসেল দিবস পালন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, উপাধ্যক্ষ আহসান হাবীব, সহযোগি অধ্যাপক আমিনুল ইসলাম, সহযোগি অধ্যাপক হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক জাহিদুল ইসলামসহ সকল শিক্ষক কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও কলেজের শিক্ষার্থীবৃন্দ। প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় শেখ রাসেলের, স্মৃতি স্মরণ করে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও দিবস টি উপলক্ষে ফুলবাড়ী উপজেলা প্রশাসন নানান কর্মসূচি পালন করেন। অপরদিকে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন ও দোয়া মিলাদের আয়োজন করেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit