রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

বিদেশিদের অযাচিত হস্তক্ষেপে আপত্তি আছে: পররাষ্ট্র সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৬ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাসুদ বিন মো‌মেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অণুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমও উপস্থিত ছিলেন। পরে সচিব সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করতে গিয়ে এমন কথা জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘জনসমক্ষে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা অযাচিত হস্তক্ষেপ করলে আপত্তি আছে সরকারের। বন্ধু হিসেবে কূটনৈতিক চ্যানেলে বললে তা বিবেচনা করবে ঢাকা।’মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে বারবারই তারা বলছে। আমরাও বারবার তাদের আশ্বস্ত করছি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে। এ সময় নির্বাচনী পর্যবেক্ষক আনতে বিদেশিদের পেছনে সরকার কোনো খরচ করবে না বলেও জানান পররাষ্ট্র সচিব।

র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নিতে আহবান জানানো হয়েছে। আর যেকোনো বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নিষেধাজ্ঞা তুলে নিলে আইনশৃঙ্খলা পরিবেশের উন্নতি হবে।’বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে আলোচনা প্রসঙ্গে সচিব বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে বৈঠক বিষয়ে এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফরের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়া দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব , মধ্যপ্রাচ্য ইস্যু, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit