মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বাবরকে সরিয়ে শাহিনকে অধিনায়ক করতে বলছেন শোয়েব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাবরের নেতৃত্ব নিয়ে যে প্রশ্নগুলো ছিল তা ফের উঠছে ভারতের বিপক্ষে শোচনীয় হারের পর। এমন হারের পর তাকে আর অধিনায়ক হিসেবে দেখতে চান না অনেকেই। সেই দলেরই একজন শোয়েব মালিক।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের চাওয়া, বাবরের জায়গায় শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হোক। পিএসএলে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিয়ে টানা দুইবার চ্যাম্পিয়ন করেছেন শাহিন।

 

শোয়েব মালিক। ছবি: সংগৃহীত

পাকিস্তানের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মালিক বলেন, ‘আমি অতীতেও বলেছি, বাবরের উচিত অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। এটা আমার ব্যক্তিগত মতামত। বাবর নিজস্ব গণ্ডির বাইরে গিয়ে ভাবতে পারেন না। সে অধিনায়কত্ব করে যাচ্ছে, কিন্তু কোনো উন্নতি নেই। সে শুধুই একজন খেলোয়াড় হিসেবে পাকিস্তানের উপকারে আসবে।’

শুধু ওয়ানডে ফরম্যাটই নয়, টি-টোয়েন্টির নেতৃত্বেও বাবরকে দেখতে চান না মালিক। এর ব্যাখ্যা হিসেবে তিনি বলছেন, শাহিন পিএসএলে যে আগ্রাসী অধিনায়কত্ব করেছেন, পাকিস্তানের সেটাই প্রয়োজন।


মালিক বলেন, ‘বাবর যদি পদত্যাগ করেন তাহলে সাদা বলের অধিনায়ক করা উচিত শাহিন আফ্রিদিকে। লাহোর কালান্দার্সের হয়ে সে আগ্রাসী অধিনায়কত্ব করে দেখিয়েছে।’

উল্লেখ্য, বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ১১৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ভারত।

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit