শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

ব্যাটিং বিপর্যয়ের কোনও ব্যাখ্যা নেই বাবরের কাছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : শুরুটা ভাল করেও ধরাশায়ী। তাও আবার এমন একটা উইকেটে যেখান থেকে খুব বেশি সহায়তা পায়নি বোলাররা। চলমান বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৩৬ রানে ৮ উইকেট হারায় পাকিস্তান। কিন্তু কেন এমন হল? এর কোনও সঠিক ব্যাখ্যা নেই দলটিত অধিনায়ক বাবর আজমের কাছে। 

মিডল অর্ডারের ব্যর্থতায় যে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে সেটা বোঝার জন্য ক্রিকেট পণ্ডিত হওয়ার দরকার নেই। কিন্তু কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের ইনিংস? তার কোনও সঠিক উত্তর নেই অধিনায়কের কাছেও। তিনি শুধু জানান, স্বাভাবিক ক্রিকেট খেলাই লক্ষ্য ছিল তাদের। ২৮০-২৯০ রানের টার্গেট সেট করে এগুচ্ছিলেন। কিন্তু মিডল অর্ডারে বিপর্যয়ের জন্য ম্যাচ হাতছাড়া হয়। 
বাবর বলেন, আমরা ভাল শুরু করেছিলাম। পার্টনারশিপও তৈরি হয়েছিল। আমরা নিজেদের স্বাভাবিক খেলাই খেলতে চেয়েছিলাম। পার্টনারশিপ গড়াই লক্ষ্য ছিল। হঠাৎ ব্যাটিং বিপর্যয় ঘটে। আমরা শেষটা ভাল করতে পারিনি। এটা আমাদের জন্য ভাল না। আমরা যেভাবে শুরু করেছিলাম, আমাদের লক্ষ্য ছিল ২৮০-২৯০ রান। কিন্তু মাঝে পরপর উইকেট হারানোর খেসারত দিতে হল। বড় রান তুলতে পারিনি।

বল হাতেও যে তারা আহামরি পারফর্ম করতে পারেননি, সেটাও মেনে নেন বাবর। পাশাপাশি প্রশংসা করেন রোহিত শর্মার। বাবর বলেন, নতুন বলেও আমরা শুরুটা ভাল করতে পারিনি। রোহিত অসাধারণ ইনিংস খেলেছে‌। আমরা উইকেট নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। 

প্রসঙ্গত, পাকিস্তানের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/দুপুর ১২.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit