বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

নিয়মিত কাঁচা হলুদ খেলে কী হয়?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কাঁচা হলুদ বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিয়ের অনুষ্ঠান থেকে প্রতিদিনের খাবার, আমাদের সুস্থ থাকার চাবিকাঠি হল কাঁচা হলুদ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রয়োজনের অতিরিক্ত কাঁচা হলুদ খেলে উপকারের চেয়ে অপকার হয় বেশি। সেটি সব বয়সী মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য।

কাঁচা হলুদ একটি ভেষজ উপাদান এবং এর ভেতর কারকিউমিনের মতো ভালো পলিফেনল আছে। আবার অক্জালেট, ফাইটেডের মতো খারাপ পদার্থও থাকে। আমরা প্রতিদিন খাওয়াদাওয়ার মাধ্যমে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো যে খনিজ লবণগুলো শরীরে নিই এবং তাতে আমাদের সার্বিক সুস্থতা অটুট থাকে, সেই উপকারী সব খনিজ লবণ দেহের বেশি পরিমাণের কাঁচা হলুদ শোষণ করে নেয়।

ফলে শরীরে খনিজ লবণের গুণাগুণ কমে যায়। তার জেরে আমাদের দেহে রক্ত স্বল্পতার প্রবণতা দেখা দিতে পারে। কিডনিতে স্টোন হতে পারে। বেশি কাঁচা হলুদ খেলে গুরুতর পেটের পীড়া বা ক্রনিক ডায়রিয়া হতে পারে। বাচ্চাদের ঘনঘন সর্দি-কাশি এড়াতে তাদের দুধে হলুদ মিশিয়ে খাওয়ানোর একটা প্রবণতা আছে। কিন্তু বড়দের মতোই বাচ্চাদেরও বেশি কাঁচা হলুদ খাওয়ালে শ্বাসকষ্ট দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।

তবে পরিমিত হারে কাঁচা হলুদ খাওয়া অবশ্যই ভালো। এর ভেতরের কারকিউমিনের মতো ভালো পলিফেনল আমাদের শরীরের নানা ধরনের ব্যথা কমায়, পোকামাকড়ের কামড়ে ঘায়ের মতো হলে তার উপশম ঘটায়।

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit