রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

ফিলিস্তিন নিয়ে ওআইসির জরুরি সভায় যোগ দেবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : ইসরাইল-হামাসের সংঘাতে করণীয় নিয়ে ‘বিশেষ জরুরি সভা’ ডেকেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। বর্তমানে ওআইসির সভাপতির দায়িত্বে থাকা সৌদি আরবের আমন্ত্রণে ওই সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ওআইসি মিটিংয়ে যাচ্ছি। সেটাতে আমরা যোগ দেব বলে উনি (রাষ্ট্রদূত) আসছেন আলোচনা করতে। ওআইসির মিটিংয়ে সৌদি প্রিন্স আমাদের দাওয়াত দিয়েছেন ওআইসির পক্ষ থেকে। আমরা সেখানে যাব ১৮ তারিখ (অক্টোবর)।

ইসরাইল-ফিলিস্তিনের সমাধান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি, দুটি আলাদা রাষ্ট্রই এটার সমাধান। যেটা জাতিসংঘ রেজ্যুলেশন ২৪২ এবং ৩৩৮ এর মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব। আমরা চাই না, আরও আরও রিফিউজি বাড়ুক। যদি তারা অন্য কোনো জায়গায় গিয়ে রিফিউজি হয়, এটা দুনিয়ার জন্য খুব দুঃখজনক হবে। আমরা সব দলকে বলি, পদক্ষেপ নেওয়ার জন্য।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ আগের অবস্থান রয়েছে বলে জানান মোমেন। তিনি বলেন, আমাদের যে অবস্থান, সেটাতেই আছি। আমরা চাই, নির্যাতন বন্ধ হোক। পানি, ওষুধ, খাবার বন্ধ করা গ্রহণযোগ্য নয়, এগুলো মানবিকতা লঙ্ঘন।

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit