বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

সাংবাদিকদের দেখে লিটনের প্রশ্ন, ‘মিডিয়া এখানে কেন?’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচে রান পাচ্ছেন তো আরেক ম্যাচে ব্যর্থ। ধারাবাহিক পারফর্ম অনেকদিন ধরেই করতে পারছেন না লিটন দাস। ছন্দের খোঁজে থাকা বাংলাদেশের ওপেনার হারালেন মেজাজ। পুনের হোটেলে সাংবাদিকদের দেখে ক্ষেপে গেলেন তিনি!

অথচ তার আগেই কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে দুপুরের খাবার খেতে বেরিয়ে যাওয়ার আগে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে হাসিমুখেই সৌজন্য বিনিময় করে যান তাসকিন আহমেদ। কিন্তু তার আরেক সতীর্থ লিটন দেখালেন পুরোপুরি ভিন্ন প্রতিক্রিয়া।

সাংবাদিকদের দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠা লিটন সঙ্গে সঙ্গে পুনেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড পুনে হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে ছুটে যান। সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া ডানহাতি ব্যাটসম্যানকে তখন বলতে শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’

এরপরও যে আরো কিছু বলেছেন, এর প্রতিক্রিয়াও কিছুক্ষণের মধ্যেই টের পেতে শুরু করেন উপস্থিত বাংলাদেশের সাংবাদিকরা। কয়েকজন নিরাপত্তাকর্মী এসে বিনয়ের সঙ্গে জানিয়ে যান, ‘আপনাদের এখন বেরিয়ে যেতে হবে।’

পরে তাদের একজন বের হয়ে যাওয়ার আগে দেন এর ব্যাখ্যাও, ‘দুঃখিত, আপনাদের একজন খেলোয়াড় অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হচ্ছে।’

আগামী ১৯ অক্টোবর পুনেতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে কেবল একটি জিতেছে সাকিব আল হাসানের দল।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit