বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

তারা সংলাপ নিয়ে তো কিছু বলেনি: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সঙ্গে মার্কিন প্রাক নির্বাচনি পর্যবেক্ষকদের আলোচনায় সংলাপ প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তখন সুনির্দিষ্ট করে আলোচনা হয়নি। এখন যদি তারা মনে করেন, এটা তাদের ব্যাপার, তারা বলতে পারেন। সংলাপ তো এক পক্ষ করবে না। মূলত সমস্যা হল, সরকারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে প্রধান বিরোধী দলের কনফ্লিক্টের কারণ সংলাপ না। বিএনপি বলছে, তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার চায়, নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। আমরা তো এই শর্তযুক্ত সংলাপে রাজি হব না।

সচিবালয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, সংলাপের চিন্তা করব তখন, যখন তারা (বিএনপি) চারটি শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা নেই। মার্কিন প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সুপারিশের বিষয়ে এক প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, তারা (পর্যবেক্ষক দল) তো আমাদের সঙ্গে কথা বলে গেল। ডিটেইল আলোচনা হয়েছে, ইলেকশন রিলেটেড যে বিষয়গুলো আছে, সেগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। ইলেকশন ফ্রি, ফেয়ার করা, সে অবস্থানে আমরা আছি এবং আমরা সেটি বলেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তারা (বিএনপি) কার সঙ্গে আলোচনা করবে? রাষ্ট্রপতি আলোচনা করতে চেয়েছেন, তারা (বিএনপি) রিজেক্ট করেছে। নির্বাচন কমিশনের সঙ্গে দুবার আলোচনার প্রস্তাব তারা খারিজ করে দিয়েছেন। এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান ‘বন্ধুত্বপূর্ণ’।
 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit