এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীণবরণ অনুষ্ঠান হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে মাদ্রাসার সভাকক্ষে এ নবীণবরণ অনুষ্ঠান করা হয়।
এতে সভাপিতত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। প্রধান অতিথির ব্কৃতা করেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) জাহিদুর রহমান বকুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. আলা উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম আযাদ, কাসেদ আলী, রেজাউল ইসলাম, সহকারী মৌলভী মাওলানা গোলাম মোরশেদ, মাওলানা ফকরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪০