বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ ঢাকা মহানগর শাখার নেতৃ‌ত্বে অ‌পি – রা‌সেল মাহমুদ

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৬১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : তিন পার্বত্য জেলা ভিত্তিক বাঙালি শিক্ষার্থীদের ছাত্র সংগঠন পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ, ঢাকা মহানগর সম্মেলন আজ (১৩ অক্টোবর)  শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীর বারাকা ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে  অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম খলিল অ‌পি এবং সঞ্চালনা ক‌রেন পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ, ঢাকা মহানগর শাখার সদস্য সচিব রা‌সেল মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী ম‌জিবুর রহমান, প্রধান বক্তা হি‌সে‌বে ছি‌লেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি শেখ আহ‌মেদ রানা, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পি‌সিএনপির সহ-সভাপ‌তি বীর মু‌ক্তিযুদ্ধা ম‌নিরুজ্জামান ম‌নির, পি‌সিএস‌পি কে‌ন্দ্রীয় সহ-সভাপ‌তি ও ঢাকা মহানগর সভাপ‌তি আব্দুল হা‌মিদ রানা এবং পি‌সিএন‌পি ঢাকা মহানগর সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু। 

অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি কাজী মুজিবুর রহমান ব‌লেন, আমা‌দের মূল সমস‌্যা একতাবদ্ধতা। আমরা বাঙালিরা এক হ‌তে পা‌রি না । সব সময় ইগো নিয়ে ব‌সে থা‌কি। শুধু তাই নয় , নি‌জে‌দের স্বার্থ নিজে আদায় কর‌তে ভয় পাই।  তি‌নি আ‌রো ব‌লেন ,আপনারা আমা‌দের সা‌থে আসেন। দল যার যার, পার্বত‌্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষদ সবার। আমরা সবাই‌কে নি‌য়ে কাজ কর‌তে চাই। পাহা‌ড়ে শা‌ন্তি বজায় রে‌খে বসবাস কর‌তে চাই।

অনুষ্ঠান শেষে সভাপ‌তি পদে  ইব্রাহীম খ‌লিল অ‌পি ও সাধারণ সম্পাদক পদে রা‌সেল‌ মাহমুদ‌ সহ  ৪১ সদস‌্য বি‌শিষ্ট পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা ক‌রা হয়। এ সময় পি‌সি‌সি‌পি সাত ক‌লেজ শাখার সভাপ‌তি দিদারুল আলম,জগন্নাথ বিশ্ব‌বিদ‌্যালয় শাখা ও অন‌্যান‌্য ইউ‌নি‌টের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit