বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

এমন হারের পর ‘অন্যরকম’ বার্তা দিলেন শান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ম্যাচে প্রতিনিয়ত একটি ছবি অন্তত পরিষ্কার, সেটি হলো ওপেনারদের হতাশা। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের অনভিজ্ঞ জুটিটি কোনোভাবেই ভরসা জোগাতে পারছে না। পাশাপাশি স্বস্তিতে নেই পুরো ব্যাটিং ইউনিট। প্রতিনিয়ত পরিবর্তন আসছে। কিন্তু নিজের কাজটাই ঠিকঠাক করতে পারছেন না কেউ। বিশ্বকাপের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাদ দিলে, বড় দুই ম্যাচে পুরোপুরি ব্যর্থ টাইগার ক্রিকেটাররা। রান উৎসবের এই বিশ্বকাপে সেঞ্চুরি আসেনি কারও ব্যাট থেকেই।

এমনকি টাইগাররা এখন পর্যন্ত করতে পারেনি ৩০০ রান। ২০০ পার করে ৫০ ওভার পুরো ব্যাট করাটাই যেন চ্যালেঞ্জের কাজ তাদের জন্য। দলের সহ-অধিনায়ক শান্তও জানেন ব্যাটিং লাইনআপের দুর্দশার কথা। পরের ম্যাচে সতর্ক থেকে ব্যাট করার কথাই শোনালেন তিনি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। শুরুটা ভালো হয়নি। গত ম্যাচেও আমরা খুব বাজে খেলেছি। বিশেষ করে প্রথম ১০-১৫ ওভার। আমার মনে হয় না (উইকেট খারাপ ছিল)। উইকেট ভালোই মনে হয়েছে। নতুন বলে কিছুটা বাউন্স ছিল। আমি বলছি না আমাদের ব্যাটিংয়ের সময় খুব সতর্ক থাকতে হবে। তবে আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

শান্ত জোর দিলেন শুরুর রান তোলার দিকে, ‘আমরা জানি বিশ্বকাপের উইকেট ভালো। আমরা যদি শুরুতে ভালো করতে পারি, তাহলে ব্যাটিং দল হিসেবে আমাদের ভালোই মনে হবে।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit