শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

জমি নিয়ে বিরোধে ভাতিজাদের লাঠির আঘাতে প্রাণ গেল জেঠার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধে দুই ভাতিজার লাঠির আঘাতে মোজাফফর হোসেন (৬৫) নামে আপন জ্যাঠার মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার ঢাকা হৃদরোগ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেঠা মোজাফফর হোসেনের মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, ওই এলাকার মাহিমুদ্দিনের পুত্র মোজাফফর হোসেনের সাথে বেশ কিছু দিন ধরে তার ভাতিজা নাদিউজ্জামান লিখন ও আসাদুজ্জামান লিমনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩ অক্টোবর এ নিয়ে জেঠা মোজাফফর হোসেনের সাথে জাতিজা নাদিউজ্জামান লিখন ও আসাদুজ্জামান লিমনের তর্ক শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা লিখন ও লিমনসহ প্রতিবেশী বাবুল মোজাফফর হোসেনকে লাঠি দিয়ে বেধরক মারপিট করেন। এতে তিনি গুরুত্বর আহত হলে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশংকা জনক হলে ঢাকা হৃদরোগ হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মোজাফফর হোসেনের ছোট ছেলে সুজন ইসলাম বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর পরেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।পাটগ্রাস থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১৩.১০.২০২৩/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit