শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন আনিকা ডার্ক ওয়েবে ফাঁস ভারতের পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য, দাবি রয়টার্সের আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর

‘গ্যারান্টি দিচ্ছি আগামীকাল থেকে নতুন সাবাকে দেখবেন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : জন্মদিনে সোহানা সাবা তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, আজ আমার জন্মদিন। মনে হচ্ছে জীবনটা যদি রিয়ান্ড বাটনে প্রেস করে একটা একটা ফ্রেম ধরে পেছানো যেত। তার সেই ইচ্ছা নিয়ে তিনি আরও বললেন,  ইচ্ছাটা যেহেতু পুরন সম্ভব না তাই এই আলাপ বাদ। আজকে আলাপ হবে নতুন ‘সোহানা সাবা’র।

 

 

আগামীর উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, আমি শত ভাগ গ্যারান্টি দিচ্ছি আপনারা আগামীকাল থেকে নতুন সাবাকে দেখতে পাবেন। বেশ ক’দিন একারনেই চুপচাপ ঘাপটি মেরে বসে ছিলাম।

এদিকে জানা গেছে, সোহানা সাবা নিজের স্কুল চালুর ঘোষণা দেবেন খুব দ্রুত-ই। তবে তিনি দেশের বাইরে থাকায় সময় নিচ্ছেন। অভিনেত্রীর স্কুলে প্রশিক্ষণ দেয়া হবে মেডিটেশন ও ইয়োগা’র। ইয়োগা স্কুলটি হচ্ছে রাজধানীর গুলশান ২- এ। ‘ইয়োগিস’ নামে চালু করবেন অভিনেত্রী নিজেই।
 
উল্লেখ্য, সোহানা সাবা তার বাবা মায়ের হাত ধরে মিডিয়া জগতে আসেন। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু তার। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি তিনি সিনেমা প্রযোজনাতেও আসছেন। জানা গেছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘খামারবাড়ি’ থেকে সেই যাত্রা শুরু হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit