বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

খাবার টেবিলকে সাজান রেস্তোরার মত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাঙ্গালী অতিথিপরায়ণ জাতি। তাই বাড়িতে অতিথি আসবে এটাই স্বাভাবিক। আর অতিথিদের আপ্যায়ন করতে গেলে খাবারের টেবিলের সজ্জায় বাড়তি মনোযোগ দেওয়া চাই।

শুধু টেবিলের উপর কাপড় দিয়ে দামি কিছু কাচের বাসন সাজিয়ে দিলেই কিন্তু দেখতে ভাল লাগে না। টেবিল সাজানোর আরও কিছু নিয়ম আছে। কয়েকটি বিষয় মাথায় রাখলেই বাড়ির খাবার টেবিলও কিন্তু সেজে উঠতে পারে বিলাসবহুল রেস্তরাঁর টেবিলের মতো।

১. টেবিল ক্লথ এবং ম্যাট

টেবিল কাঠের হোক বা কাচের— প্রথমেই তার উপর একটি টেবিল ক্লথ পেতে নিন। টেবিলের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তের মাঝখান দিয়ে পেতে নিন রানার। এই টেবিল ক্লথ এবং রানার যদি সুতির হয়, তবে ধোঁয়ার পর ভালোভাবে আয়রন করে নিন যেনো কুঁচকে না থাকে, তাহলে দেখতে ভাল লাগবে। চেয়ার সঙ্গে টেবিলে বসার জায়গা এবং প্লেটের মাপ বুঝে ওই জায়গায় রাখুন ম্যাট।

২. নানা ধরনের প্লেট

কাচের বড় প্লেট টেবিলের একেবারে সামনে রেখে, আশপাশে প্রয়োজন অনুযায়ী অন্যান্য ছোট বাটি সাজিয়ে রাখুন। তবে কোনও জিনিসই সোজা করে রাখবেন না। খেতে বসার আগে পর্যন্ত তা উল্টে রাখাই ভালো। প্লেট যদি সোজা করে রাখতেই হয়, সে ক্ষেত্রে তার উপর কাপড়ের ন্যাপকিন রাখা যেতে পারে।

৩. টেবিলে মধ্যমণি

বড় টেবিলের একেবারে মাঝে কী রাখছেন, তা-ও খুব গুরুত্বপূর্ণ। অনেকেই টেবিলের মাঝে ফুল দিয়ে সাজানো সুন্দর ফুলদানি রাখেন। কেউ আবার মোমদানি রাখতে পছন্দ করেন। যা-ই রাখুন না কেন, তা যেন পরিবেশের সঙ্গে মানানসই হয়।

৪. কার সঙ্গে কী রাখবেন

টেবিলে কার সঙ্গে কী রাখবেন, তা নির্বাচন করার আগে জানতে হবে মেনু। কী ধরনের খাবার অতিথিদের পরিবেশন করবেন, সেই অনুযায়ী চামচ, কাঁটা, ছুরি সাজিয়ে রাখতে হবে।

৫. কাচের পাত্র

কাচের পাত্র মানে শুধু প্লেট নয়। তার সঙ্গে ছোট-বড় নানা মাপের বাটি, সার্ভিং বোল থাকে। কী ধরনের খাবার কোন বাটিতে রাখা যায়, সে সব জেনে নিয়ে তবেই টেবিল সাজান। সঙ্গে কাচের গ্লাস এবং পানীয়ের পাত্রও রাখা যেতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit