বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

আম্পায়ার সৈকতকে নিয়ে যে বার্তা দিলেন তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি আরও একজন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তিনি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তামিম লিখেছেন— ‘এবারের বিশ্বকাপে শুধু বাংলাদেশ দলই নয়, শরফুদ্দৌলা ইবনে সৈকত ভাইও আমাদের একজন উজ্জ্বল প্রতিনিধি। দেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করছেন তিনি, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি অনেক বড় ব্যাপার।’

তিনি লেখেন— ‘বাংলাদেশে আম্পায়ারিং একটি প্রশংসাহীন কাজ। সেই দেশের একজন আম্পায়ার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের কঠোর অধ্যবসায় দিয়ে। বাংলাদেশ ক্রিকেটের জন্যও এটি গর্বের ব্যাপার। বেশ কয়েকটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন তিনি, থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবেও।’

তিনি আরও লেখেন— ‘নানা বাস্তবতার কারণে আমাদের দেশের কোনো আম্পায়ার এখন পর্যন্ত এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি। তার পরও সৈকত ভাই একটু একটু করে লড়াই করে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, অনেক প্রতিকূলতার মধ্যেও যেভাবে আজকের এই অবস্থানে নিয়ে গেছেন, দেশের অনেক আম্পায়ারের জন্য তা নিঃসন্দেহে দারুণ অনুপ্রেরণার। অনেকেই এখন আম্পায়ারিংকে পেশা হিসেবে নেওয়ার কথা আরও বেশি গুরুত্ব দিয়ে ভাবতে পারবে।’ 

শেষে সৈকতসহ দেশের আম্পায়ারদের জন্য শুভকামনাও জানিয়েছেন তামিম, ‘অভিনন্দন সৈকত ভাই। আমাদের দেশের ক্রিকেটের মতো দেশের আম্পায়ারিংও এগিয়ে যাক আরও।’

চলতি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের সৈকত। যেখানে এলবিডব্লিউর সফল একটি সিদ্ধান্তও দেন তিনি। তার বিপক্ষে রিভিউ নিয়ে ব্যর্থ হন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। দেশের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের দায়িত্ব পাওয়া সৈকতের ভূমিকা মাঠে আরও নিখুঁত হয়ে উঠুক, সেটিই চাওয়া দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit