শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

দুর্গাপুরে নতুন ইউএনও‘র যোগদান

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২২৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। বুধবার (১১ অক্টোবর ) বিকেলে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান নতুন ইউএনও‘র কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

মো: আরিফুল ইসলাম প্রিন্স ৩৫তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা। দুর্গাপুরে যোগদানের পূর্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে বরিশালের গৌড়নদী উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ওনার জন্মস্থান বরগুনা জেলায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, এ উপজেলা কে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। দুর্গাপুর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষে সকলের সহযোগিতা চাই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে এ উপজেলার মানুষের পাশে থাকবো। এজন্য জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit