শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

পরীক্ষা হলে নকলের সুযোগের জন্য শিক্ষার্থীদের কাছে শিক্ষকের টাকা দাবি

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২২৬ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় নকলের সুযোগ করার জন্য ম্যাজিস্ট্রেটকে নিয়ন্ত্রণ করতে প্রতি শিক্ষার্থীর কাছে ১ হাজার ৯০০ টাকা করে দাবি করার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামিয়া ফাজিল মাদরাসার আইসিটি শিক্ষক মো. মুসা হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিতে নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে মাদরাসার অধ্যক্ষকে এ নির্দেশ দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল
ইসলাম।

হাফিজুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান , আগামী ১ সেপ্টেম্বর আমাদের পরীক্ষা শুরু হবে। আর এই পরীক্ষায় নকল করার জন্য ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা করতে প্রতি শিক্ষার্থীকে ১ হাজার ৯০০ টাকা করে তার কাছে আগামী ২৬ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন। একদিন যেতে না যেতেই আমাদের টাকার জন্য চাপ সৃষ্টি করেন ওই শিক্ষক। টাকা না নিয়ে গেলে আমাদেরকে বেত দিয়ে মারধর করেন। পরে সেটি আমরা গোপনে মোবাইলে ধারণ করে রাখি।অভিযুক্ত আইসিটি শিক্ষক মো. মুসা হাওলাদারের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন বলেন, শিক্ষার্থীদের কাছে টাকা দাবির অভিযোগ ওঠায় তাকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, মাদরাসা অধ্যক্ষকে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দিতে নির্দেশ দিয়েছি। এছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit