মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির হেরাত প্রদেশের রাজধানী হেরাতে বুধবার স্থানীয় সময় সকালে শক্তিশালী এই ভূকম্পন হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩। এর আগে গত শনিবার দেশটিতে আঘাত হানা প্রলয়ংকরী ভূমিকম্পে প্রায় দুই হাজার ৪০০ জন নিহত হয়। খবর আলজাজিরার।

তবে বুধবারের ভূমিকম্পের বিষয়ে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। হেরাত প্রদেশের গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে, এর আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশটির বিভিন্ন জেলায় ‘ব্যাপক ক্ষক্ষতি’ হয়েছে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল ওয়াহিদ রায়ানের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ৮০ জন আহত হয়েছে এবং প্রদেশের প্রধান হাইওয়ে ভূমিধসে বন্ধ হয়ে গেছে।

গত শনিবার (৭ অক্টোবর) এই হেরাত প্রদেশেই ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প বেশ কয়েকবার আফটারশকের সঙ্গে আঘাত হেনেছিল। তালেবান কর্মকর্তাদের তথ্য অনুসারে ওই ভমিকম্পের ঘটনায় দুই হাজার ৪৪৩ জন লোক নিহত হয় এবং কয়েক হাজার লোক আহত হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার কাজ চলছিল।

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit