স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। আর আফগানিস্তানের শুরুটা হয়েছে হতাশার। তারা নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশের সঙ্গে। জয়ের খোঁজে থাকা আফগানরা আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিকদের।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই দলের লড়াই। যেখানে টস ভাগ্য পাশে পেয়েছেন হাশমতউল্লাহ শাহিদি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক।
বাংলাদেশ ম্যাচের একাদশ নিয়েই ভারতের সঙ্গে মাঠের লড়াইয়ে নামছে আফগানিস্তান। স্বাগতিকরা অবশ্য গত ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে এসেছেন পেসার শার্দুল ঠাকুর।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহাক ফারুকি, নাভিন-উল-হক।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৩