রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

গাজায় স্থল আক্রমণও আসছে, ইসরাইলি মন্ত্রীর হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণের মাধ্যমে যুদ্ধ বিস্তারের কথা জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত। মঙ্গলবার (১০ অক্টোরব) গাজা সীমান্তের কাছে ইসরাইলি সেনাদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আমরা আকাশপথে আক্রমণ শুরু করেছি, পরে স্থল থেকেও আসব। আমরা সংঘাতের দ্বিতীয় দিন থেকে এলাকাটি নিয়ন্ত্রণ করছি এবং আক্রমণাত্মক রয়েছি। এটি আরও তীব্র হবে।’

হুমকি দিয়ে তিনি বলেন, হামাস পরিবর্তন চেয়েছিল এবং তারা একটি পরিবর্তন পাবে। গাজায় যা ছিল, তা আর থাকবে না। এর আগে সোমবার (৯ অক্টোবর) গাজা উপত্যকায় ‘সর্বাত্মক অবরোধ’ ঘোষণা করেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।’ইওয়াভ গ্যালান্ত আরও বলেন, আমি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, গ্যাসসহ সবকিছুই সেখানে বন্ধ থাকবে। আমরা মানবপশুদের সঙ্গে লড়াই করছি এবং আমাদের সেভাবেই পদক্ষেপ নিতে হবে। 

জাতিসংঘের তথ্যমতে, গাজার বাসিন্দাদের প্রায় ৮০ শতাংশ আন্তর্জাতিক ত্রাণসহায়তার ওপর নির্ভরশীল। প্রতিদিনকার খাদ্যসহায়তার ওপর নির্ভর করে বেঁচে থাকেন সেখানকার প্রায় ১০ লাখ মানুষ। এদিকে, গাজায় ইসরাইলি বাহিনীর তীব্র হামলার মধ্যেও ইসরাইলের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তাদের ঠেকাতে বেগ পোহাতে হচ্ছে ইসরাইলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ)। এরইমধ্যে হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন অন্তত ১২০০ মানুষ। আর ইসরাইলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৯৫০ জন।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit