সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ইংলিশদের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ধর্মশালায় আফগানাদের বিপক্ষে ৬ উইকেটের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। এমন বড় জয়ের পর আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। 

আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও বাংলাদেশের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ওপেনিং জুটি। দেশসেরা ওপেনার তামিম ইকবাল বিশ্বকাপ দলে না থাকায় বাড়তি দায়িত্ব তরুণ তানজিদ তামিম ও লিটন দাসের কাঁধে। তবে আফগান ম্যাচে দুই ওপেনারই হতাশ করেছেন।  

আফগানদের বিপক্ষে ১৮ বলে মাত্র ১৩ রান করেছেন লিটন। সবশেষ কয়েক ইনিংস ধরেই অফ ফর্মে রয়েছেন এই ওপেনার। এশিয়া কাপ থেকে ধরে নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচ সব জায়গাতেই নিষ্ক্রিয় ছিলেন এই ডানহাতি ব্যাটার। এমন রান খরায় থাকা ব্যাটারকে ইংলিশদের বিপক্ষে খেলানো হবে কিনা তা নিয়ে টিম ম্যানেজম্যান্টে হচ্ছে ব্যাপক আলোচনা। 

জানা গেছে, শেষ একটি সুযোগ পেতে পারেন লিটন। তবে ওপেনিংয়ে যেহেতু এই ডানহাতি ব্যাটার রান পাচ্ছেন না। তাকে মিডেল অর্ডারে খেলানো হবে। ফলে মেহেদী হাসান মিরাজকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। এদিকে আরেকটি ভাবনায় রয়েছে টিম ম্যানেজম্যান্টের। একজন ব্যাটারকে বসিয়ে ষষ্ঠ বোলার খেলানোর চিন্তাও করছে টাইগাররা। 

যদি এমনটি হয় তাহলে লিটন কুমার দাস অথবা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের একজন স্পিনারের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একাদশে সুযোগ পেতে পারেন শেখ মাহেদি অথবা নাসুম আহমেদ।   

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের সবশেষ তিন দেখায় দুইটিতে জয় পেয়েছে বাংলাদেশ। যা টাইগারদের বড় অনুপ্রেরণা হতে পারে। ২০১১ বিশ্বকাপের শফিউল ইসলাম ও ২০১৫ সালের রুবেল হোসেনের ভূমিকায় ধর্মশালায় কে অবতীর্ণ হতে পারেন তা যেন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে? 

আজ বাংলাদেশ সময় দুপুর ১১টায় ধর্মশালার হিমাচল অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।   

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৩,/সকাল ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit