শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বিশ্বকাপের প্রথম জয়ের ম্যাচে দক্ষিণ আফ্রিকার যত রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্কনিউজঃ শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রান বন্যা বইয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক, রসি ভ্যান ডার ডুসেন ও এইডেন মারক্রামের সেঞ্চুরিতে লঙ্কানদের সামনে ৪২৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দক্ষিণ আফ্রিকা।

জবাবে ব্যাট করতে নেমে ৩২৬ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংসের চাকা। আর সেই সুবাদে ১০২ রানের বড় হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে হয় লঙ্কানদের।

৭৫৪ রানের সেই ম্যাচে একসঙ্গে পাঁচটি রেকর্ডের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। চলুন একনজরে দেখে আসি কি কি রেকর্ড গড়া হয়েছে সেই ম্যাচে।

বিশ্বকাপে সর্বোচ্চ রান : ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে লঙ্কনদের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভেঙেছে অস্ট্রেলিয়ার রেকর্ড। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া।

৮ বছর পর দক্ষিণ আফ্রিকা ৪২৮ রান করে ভেঙে দিয়েছে সেই রেকর্ড। অজিদের দুইয়ে নামিয়ে দিয়ে বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলা দল হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতকের নজির : চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৪৯ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকান প্রোটিয়া ব্যাটার এইডেন মারক্রাম। আর তাতেই তিনি ভাঙেন আইরিশ তারকা কেভিন ও ব্রায়ানের রেকর্ড।

২০১১ বিশ্বকাপে ব্রায়ান ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নাম তুলেছিলেন ইতিহাসের পাতায়। প্রায় এক যুগ পর মারক্রামের হাত ধরে ভাঙল সেই বিশ্বরেকর্ড।

একই ইনিংসে তিনটি সেঞ্চুরি : বিশ্বকাপের ইতিহাসে ক্রিকেট দুনিয়া দক্ষিণ আফ্রিকার সুবাদে দেখতে পেল অনন্য এক ঘটনার। প্রথমবারের মতো বিশ্বকাপের এক ম্যাচে এক দলের তিন ব্যাটারের সেঞ্চুরির দেখা মেলে তিন প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক, রসি ভ্যান ডার ডুসেন ও এইডেন মারক্রামের সুবাদে।

ডি কক খেলেছিলেন ৮৪ বলে ১০০ রানের ইনিংস, ডুসেন ১১০ বলে ১০৮ ও মারক্রাম খেলেন ৫৪ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস।

অরুণ জেটলিতে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান : সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচের প্রথম ইনিংসের আগ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩০। ২০১১ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৩০ রানের ইনিংসটি ছিল এই ভেন্যুতে সর্বোচ্চ রানের ইনিংস।

তবে শনিবার (৭ অক্টোবর) সেই রেকর্ডটি ভেঙ্গে দিয়েছে প্রোটিয়ারা। লঙ্কানদের বিপক্ষে তারা প্রথম ইনিংসে দাঁড় করিয়েছিল ৪২৮ রান। বর্তমানে দিল্লিতে এটিই কোনো দলের করা সর্বোচ্চ স্কোর।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান : ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও দক্ষিণ আফ্রিকা করে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটিতে। লঙ্কানদের বিপক্ষে এরপরের চারটি সর্বোচ্চ রানের ইনিংস সবগুলোই ভারতের।

কিউএনবি/ বিপুল/ ০৮.১০.২০২৩/ দুপুর ২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit