বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

আঃলীগ সরকার খমতায় আছে বলেই মানুষ শান্তিতে বসবাস করছে সাংসদ ডাঃ মুনসুর রহমান 

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩২৭ Time View
রাজশাহী প্রতিনিধি আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের শাসনামলে বাস্তবায়িত উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নির্বাচনী এলাকার সাধারন মানুষের সাথে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।শনিবার (০৭ অক্টোবর) পুঠিয়া উপজেলার ২নং বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে নানা বয়সী মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন।

সন্ধ্যায় বেলপুকুরিয়া বাজারে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ ডা. মনসুর রহমান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার খমতায় আছে বলেই(পুঠিয়া দূর্গাপুর)র সাধারণ মানুষ শান্তিতে বসবাস করছেন, এছাড়াও এসময় তিনি  আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের শাসনামলে বাস্তবায়িত উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন, এবং  উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করনে নৌকায় মার্কায় ভোট প্রার্থণা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, ২নং বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামাল বদি,পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, রাজশাহী জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান মাসুদ, রাজশাহী জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য বাবলু রহমান, পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ সুমনুজ্জামান সুমন, সাবেক ছাত্রলীগ নেতা আবু হেনা মোস্তফা জামান (রিপন)  সহ উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ,  যুবলীগ, ছাত্রলীগসহ এর অঙ্গ সহযোগী  সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit