বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

কাকে কটাক্ষ করলেন অপু বিশ্বাস?

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : হঠাৎ ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস। জানিয়েছেন কটাক্ষের বার্তাও।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নায়িকার স্ট্যাটাসে আভাস পাওয়া গেল ক্ষোভের। ভক্তদের সঙ্গে শেয়ার করা ওই স্ট্যাটাসে অপু কোনো ছবি দেননি। দিয়েছেন চট্টগ্রামের একটি মানচিত্রের ছবি। এরপরই ক্যাপশনে লিখেছেন মাত্র দুটি লাইন।

ক্ষোভ প্রকাশ করে অপু লিখেছেন, কর্মে বিশ্বাসীরা কাজেই থাকে, এটাই তাদের যোগ্যতা। আর কিছু মানুষ অন্যের দোষ খুঁজে বেড়ায় কারন এটাই তাদের ভাগ্য আর অযোগ্যতা?

তবে কাকে কটাক্ষ করে এমন পোস্ট, তা এখনও জানা যায়নি।অপুর পোস্টে নেটিজনদের অনেকেই মন্তব্য করেছেন। 

কেউ লিখেছেন, শতভাগ সত্যি। কাজ না পারা মানুষগুলোই মানুষকে ছোট করে কথা বলে। নিজে না পারলে অন্যের নানান দোষ খুঁজে বেড়ায়। অন্য একজন লিখেছেন, এজন্যই অযোগ্য লোকদের বদনাম আর আপনার সুনাম আপু।

এদিকে, সেন্সর পাওয়া অপুর ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক নিরব। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও জুঁটি হলেন নিরব-অপু। 

সিনেমায় আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু, আজম খানসহ অনেকে। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন এর নির্মাতা বন্ধন বিশ্বাস।

 

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit