বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

ফেসবুকের ফেসবুক পেজ হ্যাক করে ইমরান খানের মুক্তি দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের মুক্তি চাই! ভারত বিশ্বকাপ আয়োজনে চরমভাবে ব্যর্থ!- এসব কথা বলছে খোদ ফেসবুক পেজ। অবিশ্বাস্য মনে হলেও, ঘটান এমনই ঘটেছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, যারা নিজেদের অফিসিয়াল পেজের নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্যগুলো নিরাপদ তো? তবে আলোচনা সে বিষয়ে নয়, আলোচনার বিষয় ইমরান খান। ফেসবুকের ফেসবুক পেজ কে বা কারা হ্যাক করেছিল তা অজানা। তবে হ্যাক করার পর সেখান থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি! খবর ডেইলি মেইলের। 

৬ অক্টোবর হুট করে ফেসবুক একাউন্টের একসেস পেয়ে যান অনাহুত কোনো ব্যক্তি। প্রথমেই তিনি পোস্ট করেন, বুঝতে পারছি না কীভাবে হঠাৎ ফেসবুক পেজের একসেস পেয়ে গেলাম। নাকি আমি ভুল, নাকি আমি ফেসবুকের পেজ থেকে পোস্ট করছি না? হ্যাকার যখন বুঝতে পারেন তিনি ফেসবুকের ফেসবুক পেজটাই চালাচ্ছেন, তখন ভারত, বিসিসিআই ও আইসিসির তুলোধুনো করে আরেকটি পোস্ট লিখেন। বিশ্বকাপ ঘিরে ভারতের অব্যবস্থাপনা নিয়ে হচ্ছে নানা সমালোচনা, তার ওপর পাকিস্তানিদের ভিসা জটিলতা নিয়ে আছে অসন্তোষ। সেই পোস্টে লেখা হয়, এই সুযোগটা কাজে লাগাই। আইসিসি ও বিসিসিআই জেনে রাখুক, পাকিস্তানিদের বিশ্বকাপ দেখার অনুমতি না দিয়ে তারা বিশ্বকাপকে পুরোপুরি ব্যর্থ করে ফেলেছে। তাদের উচিত ছিল পাকিস্তানি সমর্থকদের বিউটিফুল ইন্ডিয়া ভ্রমণের সুযোগ দেওয়া।

হ্যাকার বেচারা যে পাকিস্তানের, সে ব্যাপারটা স্পষ্ট হয় আরও কিছুক্ষণ পর। যখন ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়, আর হ্যাঁ, ইমরান খানের মুক্তি চাই! পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব হারানোর পর রাজনৈতিক বেড়াজালে বন্দি হয়ে ইমরান এখন কারাবাসে। গুঞ্জন রয়েছে, তার নাকি বড় শাস্তিও হতে পারে। যদিও ক্ষমতা হারালেও পাকিস্তানের ক্রিকেটপ্রেমিদের বড় একটি অংশ এখনো তাকে ভালোবাসেন, কারণ তার হাত ধরেই পাকিস্তান জিতেছে একমাত্র ওয়ানডে বিশ্বকাপ।

আলোড়ন ফেলা সেসব পোস্টের পর ফেসবুক কর্তৃপক্ষ অবশ্য দ্রুতই তাদের পেজ উদ্ধার করে। তবে তাতে কি আর সুনাম ফিরিয়ে আনা যায়! হ্যাকার ফেসবুকের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন রেখে গেলেনই, সঙ্গে ভারত বিশ্বকাপকেও দাঁড় করিয়ে গেলেন কাঠগড়ায়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit