শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

৫ রান করেই সাজঘরে তানজিদ তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : জয় দিয়েই বিশ্বকাপের ১৩তম আসর শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের জন্য টাইগারদের ৩০০ বলে করতে হবে মাত্র ১৫৭ রান।

এমন সহজ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫ রান করেই রান আউট হয়ে ফেরেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি নিজেই ভুলেই রান আউট হন।

এর প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানিস্তান।

শনিবার ভারতের ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ঘুর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৮৩ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান।

২৪.৩ ওভারে আফগানদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১১২ রান। এমন ভালো পজিশনে থাকা দলটি বড় স্কোর গড়ার পথেই ছিল।

এরপর আফগান শিবিরে একের পর এক আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা। তাদের তোপের মুখে পড়ে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানরা।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান। ওপেনিং জুটিতে ৪৭ রান করেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরা। তাদের এই জুটির বিচ্ছেদ ঘটান সাকিব আল হাসান।

সাকিকের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ইবরাহিম জাদরান।এরপর ফের আফগান শিবিরে আঘাত হানেন সাকিব। তার বলে ক্যাচ তুলে দিয়ে ১৮ রানে ফেরেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা রহমত শাহ।

এরপর আফগান শিবিরে একের পর এক আঘাত হানেন মেহিদ হাসান মিরাজ ও পেসার মোস্তাফিজুর রহমান। অফ স্পিনার মিরাজের বলে তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তিনি ৩৮ বলে ১৮ রান করে আউট হন।

ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৬২ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৭ রানে করে ফেরেন গুরবাজ। 

সাকিব আল হাসানের তৃৃতীয় শিকারে পরিনত হন নজিবুল্লাহ জাদরান। তিনি বোল্ড হওয়ার আগে ১৩ বলে ৫ রান করার সুযোগ পান।

এরপর নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নবিকে বোল্ড করে ফেরান পেসার তাসকিন আহমেদ। তার বিদায়ে ২৯.৬ ওভারে ১২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান। 

শেষ দিকে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর রহমান ও নাভিন উল হক। একেরপর এক উইকেট পতনের কারণে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই ইনিংস গুটায় আফগানরা।

বাংলাদেশ দলের হয়ে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট নেন। দুই উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

 

 

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit