শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

শুভমান গিলকে নিয়ে দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ভারতের ওপেনার শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।   

ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবারের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুশীলনে অংশ নেননি গিল। বর্তমানে চিকিৎসাধীন তিনি। 

গিল না খেলতে পারলে রোহিত শর্মার সঙ্গে ইনিংস সূচনা করতে দেখা যেতে পারে লোকেশ রাহুল অথবা ঈশান কিষাণকে। এ বছর দারুণ ফর্মে আছেন গিল। বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। এখন পর্যন্ত এ বছরের ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 

২০ ইনিংস ব্যাট করে ৭২.৩৫ গড় আর ১০৫.০৩ স্ট্রাইক রেটে ১২৩০ রান করেছেন তিনি। ২০২৩ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে গিল ছাড়া আর কোনো ব্যাটসম্যান পার করতে পারেননি হাজার রানের চৌকাঠ। এ বছরেই তিনি করেছেন পাঁচটি সেঞ্চুরি আর পাঁচটি হাফ-সেঞ্চুরি। 

রোববার এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। দুই দলের জন্যই এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ। 

ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহঅধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব।       

 

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit