শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম

পুলিশের থেকে ৪ জুয়াড়ি পালানোর ঘটনায় এসআই বরখাস্ত  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াডি আসামি পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে সাময়িরক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম নুর হোসেন । তিনি চরজব্বর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত একটি চিঠিতে এই বরখাস্তের বিষয়টি জানানো হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।  
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চা দোকান থেকে চার জুয়াড়িকে আটক করেন তিনি। পরবর্তীতে  আটককৃত ৩ জন ব্যক্তি পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাপ না থাকার সুযোগে পালিয়ে যায়। নাসিরউদ্দিন নামে অপর এক আসামিকে আটক করতে সক্ষম হন এবং থানায় আসার পথে আব্দুল্লামিয়ার হাটের সেক্রেটারি হাসানের অনুরোধে তার জিম্মায় দেয়া হয়। সার্বিক বিষয়ে এসআই নুর হোসেন থানার অফিসার ইনচার্জকে অবহিত করেননি এবং ডিউটি শেষে থানার জিডিতে নোট করেননি।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, বিভাগীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্হি কাজ করা সহ কর্তব্যে গাফিলতির কারণে এসআই নুর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন।   

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit