বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

আ’লীগের সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পুরোটাই মিথ্যা : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২১৭ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের যে প্রতিশ্রুতি দেয় তা পুরোটাই মিথ্যা। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলা হলেও বাস্তবতা দেখা গেল ভিন্ন।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে গণঅধিকার পরিষদ আয়োজিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা সব সময় সংবিধান অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু তার এ কথা যে পুরোটাই মিথ্যা তার বড় প্রমাণ ২০১৮ সালের নির্বাচন। ওই নির্বাচনের আগে তিনি দেশবাসীর সামনে বলেছিলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। অথচ আমরা দেখলাম আগের দিন রাতে ভোট হয়ে গেলো। আর ২০১৪ সালে কেমন ভোট হয়েছে তাও আমরা দেখেছি। ওই নির্বাচনের আমরা যাইনি।’

তিনি বলেন, ‘আবারো শেখ হাসিনা একটি ভোটারবিহীন পাতানো নির্বাচন করতে চায়। সে লক্ষ্যে এগোচ্ছেন তিনি। কিন্তু এবার দেশের মানুষ জেগে উঠেছে। তারা আর শেখ হাসিনা ক্ষমতায় না রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মানুষ এখন সব ভয়কে জয় করতে এখন রাজপথমুখী।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন আপনাকে গুনতে হবে। দেশটাকে জনগণ ইজারা দেয়নি। আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে। সময় থাকতে না ছাড়লে জনগণের প্রবল আন্দোলনে আপনি ক্ষমতাচ্যুত হবেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এবার শুধুমাত্র দেশের জনগণ নয়, গোটা পশ্চিমাবিশ্ব এখন আওয়ামী লীগের পাতানো নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা বলছে, এখানে নিরপেক্ষ নির্বাচন করতে হবে।’

দেশের সর্বক্ষেত্রে অরাজকতা চলছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিমাসে রিজার্ভ কমছে। গার্মেন্টস পণ্য রফতানি কমছে। ঠিকমতো শ্রমিকদের ব্যবসায়ীরা বেতন দিতে পারছে না। মানুষ ঠিকমতো খেতে পারে না। কিন্তু অত্যাচারের ভয়ে কেউ কথা বলেন না। প্রতিবাদ করতে গিয়ে বিএনপির ৬০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। ৪৫ লাখ নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেক হয়েছে এবার যাও’- এমন স্লোগান তরুণদের কণ্ঠে জোরালোভাবে ফুটিয়ে তুলতে হবে। শেখ হাসিনা পদত্যাগ না করলে তাকে জনগণের প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত করা হবে। তার একটি নিরপেক্ষ ভোট হবে। সেই ভোটে অংশ নেবে বিএনপি। এদের অধীনে কোনো ভোটে যাবে না বিএনপি ও সমমনারা।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, গণফোরামে নেতা সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, বিএলডিপি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

কিউএনবি/বিপুল/০৬.১০.২০২৩/ সন্ধ্যা ৭.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit