রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

ব্রাহ্মণবাড়িয়ায় গরু চুরির অভিযোগে গাছে বেধে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২২৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরি করায় গাছে বেধে পিটিয়ে মুমিন (৩৮) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মুমিন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এরআগে, ভোরে উপজেলার ফরদাবাদ গ্রামের একটি গাছে বাধা অবস্থায় মুমিনের দেহ উদ্ধার করে পুলিশ। 
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. শিরাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে ফরদাবাদের একটি বাডিতে গোয়াল ঘরে গরু চুরি করতে চোর ঢুকে। চোরে চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি গরু ডেকে উঠে। গরুর ডাকে বাড়ির লোকজন সজাগ হয়ে এসে দেখে চোর। তাদের চিৎকারে আশপাশের বাড়িঘরের লোকজন চোরকে গণপিটুনি দিয়ে গাছে বেধে রাখে। ৯৯৯’ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে বাধা অবস্থায় মুমিন নামের এক চোরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
তিনি আরও জানান, নিহত মুমিনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তাকে স্থানীয়রা মুমিন চোরা বলে ঢাকতেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit