রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

ডেস্ক : আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর পর ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, একটি বিমানবাহী রণতরি ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইরানের একাধিক ‘উসকানিবিহীন হামলা’ সফলভাবে এড়িয়ে গেছে। 

সেন্টকমের তথ্যমতে, এরপর মার্কিন বাহিনী খার্গ দ্বীপের উপকূল ও জাস্কের কাছে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকার—এম/টি ডাউনি ও এম/টি স্টার্ক-১—ধ্বংস করে। এ ছাড়া তেলবিহীন আরো একটি ট্যাংকার ওমান উপসাগরে অচল করে দেওয়া হয়। এসব ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, মার্কিন বাহিনী নিজেদের রক্ষায় কোনো দ্বিধা করবে না।

প্রয়োজনে ইরানের ‘উন্মুক্ত’ তেলবাহী নৌবহর ধ্বংস করতেও তারা প্রস্তুত। ইআরজিসির কাছে বার্তাটি পরিষ্কার হওয়া উচিত—আপনারা যদি আমাদের দুটি জাহাজে হামলা করেন, তাহলে আমরা আরো বড় অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেব।

এর আগে ইরান অভিযোগ করে, পারস্য উপসাগরের খার্গ দ্বীপের কাছে যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম স্থানীয় সূত্রের বরাতে জানায়, এতে কোনো হতাহত হয়নি এবং ট্যাংকারটির নাবিকদের সরিয়ে নেওয়া হচ্ছিল।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit