রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥

‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ডেস্ক : ইরান যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা চালালে দেশটির তেলবাহী ট্যাংকার ধ্বংস ও ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

হেগসেথ বলেন, ‘বিষয়টি খুবই সহজ- যদি ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, আমরা তাদের তেলের ট্যাংকারে হামলা চালাব এবং সেগুলো ডুবিয়ে দেব। তাদের যা করতে হবে, তা হলো আমাদের জাহাজে হামলা না চালানো।’

তিনি আরও বলেন, ‘ইরানের তেলবাহী ট্যাংকারের বহর অরক্ষিত। ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। আমাদের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও সাবমেরিন তাদের সব ট্যাংকারে হামলা চালাতে পারবে।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। দেশটি সতর্ক করে বলেছে, অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অব্যাহত ‘আগ্রাসী ও হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের’ পরিণতির দায় তাদেরই নিতে হবে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ও আইনপ্রণেতা হাসান গাশঘাভি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলাকে ‘অস্তিত্বের লড়াই’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু করাই উচিত ছিল না।

সূত্র: রয়টার্সআল জাজিরা

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit