বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

তিস্তা নদীতে তীব্র স্রোতে ভেসে আসলো অজ্ঞাত যুবকের মরদেহ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ভারত থেকে পানির তীব্র স্রোতে ভেসে আসা তিস্তা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে মরদহটি ভারতীয় পাহাড়ি নাগরিক।বৃহস্পতিবার(৫ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচওড়া গ্রামের পাশে তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে ভারতের সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় বাংলাদেশের দিকে ধেয়ে আসে তিস্তা নদীর পানি। ফলে লালমনিরহাটে তিস্তা অববাহিকে বন্যা দেখা দেয়। বুধবার রাতে বন্যা হলেও বৃহস্পতিবার সকালে পানি কমে যায় তিস্তা নদীতে। পানি কমে যাওয়ায় মাছ ধরতে নেমে স্থানীয়রা হরিনচওড়া গ্রামের একটি ধান ক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।মৃত ব্যাক্তির পড়নে শুধুই লুঙ্গি জাতীয় একটি কাপড় ছিল। তা দেখে স্থানীয়দের ধারনা, ভারতের সিকিমে বন্যার পানিতে ব্যাপক প্রাণহানীর ঘটনা ঘটে। এই মরদেহটি ভারতীয় কোন নাগরিকের হতে পারে। যা বন্যার পানিতে ভেসে এসেছে। এর আগে নীলফামারী ও রংপুর জেলায় বৃহস্পতিবার এমনই দুই ভারতীয় সেনার মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, মৃত ব্যাক্তি অমুসলিম ও দেহের গড়ন পাহাড়িদের সাথে সাদৃশ্য। এ থেকে ধারনা করা হচ্ছে ভারতীয় নাগরিক হতে পারে। আপাতত একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সকল ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit