বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর

বিশ্বকাপ মিশন শুরু; আজ অনুশীলনে নামছে টাইগাররা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে আজ মাঠে গড়াচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপ। ৫০ ওভারের এ আসরে অংশ নিচ্ছে ক্রিকেট বিশ্বের সেরা ১০ দল। প্রতিটি দলই স্বপ্ন নিয়ে মাঠে নামছে। কারও স্বপ্ন শিরোপা, কারও সেমিফাইনাল, কোনো দল আবার আগের চেয়ে বেশি জয় পেলেই যেন মহাখুশি!

বাংলাদেশ ক্রিকেট দল এখন ধর্মশালায়। হিমাচল প্রদেশের শহর ধর্মশালায় টাইগাররা দু’টি ম্যাচ খেলবে। ৭ অক্টোবর প্রথম ম্যাচ আফগানিস্তান এবং ১০ অক্টোবর দ্বিতীয় ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। মূল মঞ্চে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচ দু’টি খেলে পরশু ধর্মশালায় পা রাখেন টাইগাররা। আজ দুপুরে ধর্মশালার মূল স্টেডিয়ামে অনুশীলন করবেন তারা। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন করবেন ক্রিকেটাররা। 

প্রস্তুতি ম্যাচ দু’টি খেলেননি টাইগার অধিনায়ক সাকিব। বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উন্মোচনের আগে ১০ দলের অধিনায়কদের ‘ক্যাপ্টেন্স ডে’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান সেখানে মিডিয়ার মুখোমুখিতে জানিয়েছেন, দেশের ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা এবার গতবারের চেয়ে ভালো করা। 

টাইগার অধিনায়ক বলেন, ‘গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসাবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম তার চেয়ে ভালো কিছু আশা করছে।’

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/সকাল ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit