বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইউপি চেয়ারম্যান বজলুর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩৫৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান বজলুর রহমান।লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ভারতের হায়দ্রাবাদে বিশেষায়িত একটি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি ইন্তিকাল করেন(ইন্নালিল্লাহী —–রাজেউন)। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ধারনা করা হচ্ছে হায়দ্রাবাদ থেকে তার মরদেহ আজ-কালের মধ্যে দেশে আনা হবে। চালুয়াহাটির অত্যন্ত জনপ্রিয় নেতা বজলুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছার ছোটভাই।

মোহাম্মদ মুছা জানান, দীর্ঘদিন ধরে বজলুর রহমান লিভার সিরোসিস রোগে আক্রান্ত হাওয়ায় তাকে দেশ বরেন্য চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা করানো হচ্ছিল। কিন্তু তার অবস্থার ক্রমেই অবনতি দেখা দেয়। এক পর্যায়ে তার লিভার নষ্ট হয়ে যায়। ফলে চিকিৎসকের পরামর্শে তাকে গত জুলাই মাসে ভর্তি করা হয় ভারতের হায়দ্রাবাদের বিশেষায়িত এআইজি হাসপাতালে।

সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বজলুর রহমানের একমাত্র ছেলে কলেজ ছাত্র ওয়াসিফ আহমেদ শুভর দেহে অস্ত্রপচারের মাধ্যমে লিভারের ৭৫ ভাগ নিয়ে বজলুর রহমানের দেহে প্রতিস্থাপন করা হয়। কিছুদিনের মধ্যে ছেলে শুভ পুরোপুরি সুস্থ হয়। বজলুর রহমানের অবস্থাও দিন দিন উন্নতির দিকে ধাবিত হয়। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন ধরে বজলুর শারিরীক অবস্থার অবনতি দেখা দেয়।

অবশেষে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি ইন্তিকাল করেন। এ দিকে চালুয়াহাটির সাবেক দুইবারের চেয়ারম্যান জনপ্রিয় নেতা বজলুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি আটঘরায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষের ভীড় জমে। বজলুর মৃত্যুর খবর পেয়ে যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার রহমান খোকন, গোলাম রেজু দুলু, মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, আসাদুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে বজলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়ে গভীর সমবেদনা জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit