বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

নীল শাড়িতে রাজকীয় সাজে নজর কাড়লেন কৌশানি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতার কারণেও নিয়মিত আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। এবার নীল শাড়িতে রাজকীয় সাজে ধরা দিয়ে অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন কৌশানি। সেখানে তাকে দেখা গেছে গাঢ় নীল রঙের জমকালো ব্লাউজে। ভারী ঝলমলে কাজ ও আয়নার নকশায় সাজানো ব্লাউজটি তার সাজে যোগ করেছে আলাদা মাত্রা। ছবিগুলোর সঙ্গে কৌশানি লিখেছেন, ‘আমার গ্যালারিজুড়ে দেশি আবহের ছোঁয়া।’
এর সঙ্গে বহু রঙের পেসলে নকশার নীল শাড়ি পরেছেন অভিনেত্রী। শাড়িজুড়ে ছিল ভারী কারুকাজের কাজ। সাজকে আরও আকর্ষণীয় করে তুলতে গলায় পরেছিলেন পাথরের কাজ করা বড় হার। সঙ্গে ছিল মানানসই দুল ও হাতে চওড়া ব্রেসলেট।
চুলে বড় ঢেউ খেলানো কেশসজ্জা আর ধোঁয়াটে চোখের সাজে কৌশানির পুরো উপস্থিতিতে ফুটে উঠেছে গ্ল্যামারের ছাপ। তার প্রকাশ করা ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের নজর কেড়েছে।

বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কৌশানির। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার কারণেও এখন নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit