বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

কুমিল্লায় মায়ের হাতে হাত রেখে অপরাধকে ‘না’ বলার শপথ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানে মায়েদের অংশগ্রহণে শিক্ষার্থীরা মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে শপথ গ্রহণ করেছে।

লালমাই উপজেলার মিশন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। 

আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান ডাঃ কাজী মোঃ বাকের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. হাবিবুর রহমান স্বপন, সিনিয়র সাংবাদিক প্রদীপ মজুমদার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য সাইফুল, আশিক ও ইফতি।

অনুষ্ঠানে চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শপথ পাঠ করান কাওসার আলম সোহেল। এ সময় শিক্ষার্থীরা নিজেদের মায়ের হাতে হাত রেখে কখনো কিশোর অপরাধে জড়াবে না বলে অঙ্গীকার করেন।

লাল সবুজ উন্নয়ন সংঘ জানায়, সংগঠনটি দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনের সদস্যরা প্রতি মাসে এক দিনের টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছরে সারা দেশে ৪৬ লাখের বেশি শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করেছেন। 

মঙ্গলবারের আয়োজন ছিল সংগঠনটির ১,৯৫৩ তম সচেতনতামূলক কর্মসূচি।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit