বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শাহজালালে ১৬ লাখ টাকার ৮১ লিটার বিদেশি মদ আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ  : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর—সিআইআইডি। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি জোরদার করা হয়। এ সময় দুবাই থেকে এমিরেটসের EK0584 ফ্লাইটে আসা যাত্রী Roman Mikhailov-এর ব্যাগেজ স্ক্যান করে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।

বিদেশি পাসপোর্টধারী ওই যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ থাকায় বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।

অন্যদিকে, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে তুরস্কের Turkish Airlines-এর TK0712 ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

দুই ঘটনায় শুল্কমুক্ত ১ লিটার বাদ দেওয়ার পর মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit