শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৯৮৮ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বাইফা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় সুচন্দা ও সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিনের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা যুক্তরাষ্ট্রকে নিয়ে চীনের নস্ত্রাদামুসের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী জাপানে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা, সতর্কতা জারি

ভোটে হেরে স্পিকারের পদ হারালেন ম্যাকার্থি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি মঙ্গলবার আইনপ্রণেতাদের ভোটে পদচ্যুত হয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কংগ্রেসের কোনো স্পিকারকে ভোটের মাধ্যমে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটল। স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) ২১৬-২১০ ভোটে তাকে অপসারণের পক্ষে রায় দেওয়া হয়। খবর আল জাজিরা।

ভোটাভুটিতে কেভিন ম্যাকার্থির বিপক্ষে গেছেন প্রতিনিধি পরিষদের ২১৬ সদস্য। তাদের মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের। বাকি আটজন ম্যাকার্থির নিজ দল রিপাবলিকান পার্টির সদস্য। অপরদিকে তার পক্ষে ভোট দিয়েছেন পরিষদের ২১০ সদস্য। এর আগে সোমবার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডানপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ কেভিন ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন। তিনি ম্যাকার্থিবিরোধী হিসেবেও পরিচিত। তাঁর অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে যতটা করা উচিত, তা করছেন না নিম্নকক্ষের স্পিকার।

ভোটাভুটির ফলে পদচ্যুতির প্রতিক্রিয়ায় ম্যাকার্থি বলেন, ‘তারা আমার ওপর অভিযোগ এনেছে। তাই পদচ্যুত হয়েছি। এ ঘটনায় আমি দুঃখিত নই।’তিনি আরও বলেন, ‘৫৫তম স্পিকার হিসাবে আমার যাত্রা শেষ হলো। স্পিকার হিসাবে প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। তবে ঠিক কাজ করাটা সবসময় সহজ নয়। আমার কোনো অনুশোচনা নেই।’ এদিকে এমন পরিস্থিতিতে দ্রুত হাউস স্পিকার নির্বাচনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লিখিতভাবে জানিয়েছেন, ‘দেশকে এখন জরুরি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই দেরি করা সম্ভব নয়। হাউস যেন দ্রুত পরবর্তী স্পিকার নির্বাচন করে।’

ম্যাকার্থি জানিয়ে দিয়েছেন, তিনি আর স্পিকার হওয়ার জন্য লড়বেন না। এই অবস্থায় পরবর্তী স্পিকার কে হবেন, তা এখনো স্পষ্ট নয়। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখা ও শাটডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাসের পর থেকেই বেশ আলোচনায় ছিলেন স্পিকার কেভিন ম্যাকার্থি। গত শনিবার কংগ্রেসের উভয় কক্ষে স্টপগ্যাপ তহবিল বিলটি পাস হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit