শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বিরাটের সঙ্গে ছবি তুলতে চান হাসানের শ্বশুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতে ক্রিকেট বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। ১৪ অক্টোবর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম খেলা অনুষ্ঠিত হবে। পাকিস্তান দলের অন্যতম সদস্য ফাস্ট বোলার হাসান আলি। তার শ্বশুর হলেন হরিয়ানার বাসিন্দা লিয়াকত খান। তিনি ভারতীয় দলের একজন সমর্থক। তাই বিরাট কোহলির সঙ্গে ছবি তুলতে চান হাসান আলির শ্বশুর।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে লিয়াকত খান বলেন, আমার মনে হয় না এ যুগে বিরাট কোহলির চেয়ে ভালো আর কেউ আছে। হ্যাঁ, ফর্মে ঘাটতি ছিল, কিন্তু তিনি ফিরে এসেছেন- এখন তিনি হয়তো নিজের সেরায় নেই, তবে এখনো তিনি বাকিদের থেকে এগিয়ে রয়েছেন।

তিনি আরও বলেন, আমি মনে করি, বিরাট বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হবে। আমি যখন হাসানের সঙ্গে দেখা করব, তখন আমি তাকে আমার দলের (ভারত) খেলোয়াড়দের সঙ্গেও পরিচয় করিয়ে দিতে সাহায্য করার জন্য অনুরোধ করব। আমি বিরাট কোহলির সঙ্গে একটি ছবি তুলতে চাই এবং রাহুল দ্রাবিড়কে আমার শ্রদ্ধা জানাতে চাই।

 

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit