বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

ভারত কি ‘চোকার’ উপাধি ঘুচাবে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৩ সালের পর আইসিসি নির্ধারিত টুর্নামেন্টের শিরোপা উচিয়ে ধরা হয়নি ভারতীয় কোন অধিনায়কের। বেশ কয়েকবার কাছাকাছি গিয়েও শিরোপার ছোয়া পায়নি তারা।

এর জন্য ‘চোকার’ উপাধিও পেয়েছে ২০১১ সালে বিশ্বকাপ জয়ী দলটি। তবে সেই চোকার থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছে ভারতের কাছে।

একেতো একদিনের ক্রিকেটে বর্তমানে এক নম্বর দল, তার ওপরে খেলাটাই নিজেদের মাঠে। আর গত তিন বিশ্বকাপে আয়োজক দেশ থেকে শিরোপা জেতায় এবার সেই চোকার তকমা দূর করতে আরও একটা ইতিবাচক বিষয় পাশে পাচ্ছে ভারত। 

সম্প্রতি এশিয়াকাপ জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ নিজেদের করে নিয়ে মানসিকভাবেও বেশ ভালো অবস্থানে রয়েছে ভারত। তাইতো শিরোপার লড়াইয়ে বিশ্লেষক থেকে সাবেক ক্রিকেটার সবাই এবার এগিয়ে রাখছে ১২ বছর আগে বিশ্বকাপ জেতা এই দলটিকে।

জ্যাক ক্যালিস, ওয়াকার উইনিস, শেন ওয়াটসন, ডেল স্টেইন, মুত্তিয়া মুরালিধরান ও সঞ্জয় মাঞ্জরেকরসহ অধিকাংশ সাবেক গ্রেটরা ভারতকে দেখছেন বিশ্বকাপের ফাইনালে। 

শক্তিশালী কাঠামো, প্রচুর বিনিয়োগ এবং মানসম্মত ঘরোয়া টুর্নামেন্ট ভারতকে বানিয়েছে বিশ্বের বৃহৎ ক্রিকেটার তৈরির কারখানায়। আইপিএলের মতো টুর্নামেন্ট প্রতিযোগীতামূলক ক্রিকেটে মানিয়ে নেওয়া এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলানোর বেশ ভালো প্রশিক্ষণ পাচ্ছে ক্রিকেটাররা। 

তবে এর আগেও আইসিসি নির্ধারিত বিভিন্ন আসরে ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও থামতে হয়েছে শিরোপা ছোয়ার আগেই। তাইতো সাবেকরা যতই বলুক মাঠে নিজেদের সেরা প্রমাণ করা ভারতের জন্য সহজ হবে না। ভারত ছাড়াও এবারের বিশ্বকাপে শিরোপা জয়ে ইংল্যান্ড, আস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার নামও আলোচনায় রয়েছে। 

ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী বলেন, আইপিএলে ভিন্ন ভিন্ন দলে খেলায় পরে দেশের হয়ে দল হয়ে খেলতে পারছে না ভারতের ক্রিকেটেররা। এছাড়া ম্যাচে ছোট ছোট মুহূর্তে খারাপ খেলা এবং যথাযথ দল নির্বাচন না হওয়াকেই দায়ী করেছেন তিনি। উধাহরণ হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওই ফরমেটের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোর বিষয়টি উল্লেখ করেন তিনি।  

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit