বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ বাছাই করলেন ওয়াসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই দুই দেশের ক্রিকেট মাঠের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ। ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরুর আগে প্রতিবেশী দুই দলের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। 

ওপেনিং পজিশনে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান সাইদ আনোয়ার ও ভারতের বীরেন্দ্র শেহবাগকে রেখেছেন ওয়াসিম। তিন নম্বর পজিশনে শচীন টেন্ডুলকার, চার নম্বরে জাভেদ মিয়াঁদাদ, পাঁচ নম্বরে বিরাট কোহলি, ছয় নম্বর পজিশনে পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানকে রেখেছেন ওয়াসিম। 

শুধু তাই নয়, দুই দেশের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রেখেছেন ওয়াসিম। বোলিং আক্রমণে ওয়াসিম আকরাম রেখেছেন স্পিন জাদুকর সাকলাইন মুশতাক, পেস বোলিংয়ে জসপ্রিত বুমরাহ আর ওয়াকার ইউনিসকে। 

ওয়ানডেতে ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশে আছেন-
সাইদ আনোয়ার, বীরেন্দ্র শেবাগ, শচীন টেন্ডুলকার, জাভেদ মিয়াঁদাদ, বিরাট কোহলি, ইমরান খান (অধিনায়ক), কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, (উইকেটকিপার), সাকলাইন মোশতাক, জসপ্রিত বুমরাহ এবং ওয়াকার ইউনিস।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit