শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নাসুমের বানানো চা সেরা, মাহমুদউল্লাহর দ্বিতীয় বাড়ি ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : ফটোসেশন ছাড়াও সেদিন আরও কিছু পর্বে অংশ নিয়েছে বাংলাদেশ দল। সেখানে পুরো দলের সবাইকে পরিচয় করিয়ে দেয়ার দায়িত্ব পেয়েছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এসময় মাহমুদউল্লাহ রিয়াদকে দেখিয়ে তিনি বলেন, ‘আমাদের বড় ভাই, চা-প্রেমী। আমি নিজেও তাকে চা বানিয়ে খাওয়াই।’

নাসুমের কথার জবাবে মাহমুদউল্লাহ প্রশংসায় ভাসিয়েছেন নাসুমের চা’কে। তিনি বলেন, ‘নাসুম খুব ভালো চা বানায়, খুবই ভালো চা বানায়। এটা নিশ্চয়তা দিতে পারি, ওর চা অন্য যে কারও চায়ের চেয়ে ভালো।’অনুষ্ঠানে ভারতের আতিথেয়তা নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘ভারত আমাদের কাছে দ্বিতীয় দেশের মতো। এখানকার খাবার বেশ পছন্দ করি, বিশেষ করে বাটার চিকেন। উফ, ওটা দারুণ। এখানকার চা দুর্দান্ত। এখানে ফিরতে পেরে ভালো লাগছে।’

শরিফুল ইসলামকে পরিচয় করিয়ে দিতে নাসুম জানান, বাঁহাতি এই পেসার রজনীকান্তের ভক্ত। আর তাসকিন যে শাহরুখ খানের ভক্ত সেটা বলতেও ভোলেননি এই স্পিনার। বিশ্বকাপে যাওয়ার আগেই সাক্ষাৎকারে ঝড় তোলা সাকিব আইসিসির অনুষ্ঠানে ছিলেন চুপচাপ। তিনি শুধু বলেছেন, ‘আমি কিছু বলতে চাই না। নো কমেনস।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit