শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

সর্দি-কাশি ছাড়াও আদায় মিলবে যেসব রোগের উপকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সর্দি-কাশি হলেই মনে পড়ে রান্নাঘরে থাকা আদার কথা। তবে জানলে অবাক হবেন আদার গুণাগুণ কিন্তু শুধুমাত্র ঠান্ডার হাত থেকে শরীরকে বাঁচানোতেই সীমাবদ্ধ নয়। ঠাণ্ডার মহাঔষধ আদার রয়েছে আরও উপকার। আদায় রয়েছে পটাশিয়াম, আয়রণ, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, বি৬, ই ও সি এবং অ্যান্টি–ব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি–ইনফ্লামেটরি এজেন্ট।

পুষ্টিবিদদের মতে, আদা দেওয়া চায়ের অনেক গুণ রয়েছে। আদার মধ‍্যে উপস্থিত অ‍্যান্টি ইনফ্লেমটরি বমি বমি ভাব, হজমের সমস‍্যা, এমনকি ঋতুস্রাবের সমস‍্যার মতো একাধিক সমস‍্যায় কার্যকরী।

আদায় মিলবে যেসব রোগের উপকার

ওজন কমাতে

আদার মধ্যে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ওজন কমাতেও সাহায্য করে। সেই সঙ্গে আদার মধ্যে কোলেস্টেরলের পরিমাণও খুবই কম। ফলে ওজন কমার সঙ্গে সঙ্গে পেটের মেদও ঝরতে শুরু করে। তাই অতিরিক্তি ওজন ঝেড়ে ফেলতে চাইলে ডায়েটে সামিল করুন আদা। এছাড়া নিয়মিত আদা সেবন করলে শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। আদার মধ্যে থাকা বিশেষ উপাদান রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমায়।

ডায়াবেটিসে কার্যকরী

ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের জন‍্যও আদা উপকারী। আদা খেলে শরীরের রক্তে শর্করার মাত্রা কমে যায়। টাইপ ২ ডায়াবেটিসে আদা খাওয়া সবচেয়ে ভাল। এছাড়া আদা খেলে অক্সিডেটিভ স্ট্রেস হয় না।

হৃদরোগ

হৃদরোগের বিভিন্ন উপায় আছে প্রাকৃতিক উপায়ে নিরাময়ের জন্য। যাঁদের হৃদরোগ আছে কিন্তু উচ্চরক্ত চাপ নেই, তারা দুবেলা এক চা–চামচ করে আদার রস, লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খাবেন। সেই সঙ্গে গ্যাসজনিত সমস্যা থাকলে সাত দিন এক চা–চামচ আদার রস গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে ছয় থেকে সাতবার খাবেন। ধৈর্যসহ নিয়মিত এ নিয়মে চললে হৃদ্‌রোগের সমস্যা দূর হতে থাকবে।

হজমে সাহায‍্য করে আদা

আদা খেলে পরিপাকতন্ত্রও সুস্থ রাখা যায়। আদার সাহায্যে খাবার সহজে হজম হয়। ফলে বদহজমের ভয় থাকে না। নিয়মিত আদা খেলে পেট ব্যথা, ঠান্ডা লাগা, ফোলাভাব এবং বমির মতো সমস্যা এড়ানো যায়।

ঋতুস্রাবের সমস‍্যায়

ঋতুস্রাবের সময় পেটে ব‍্যথায় ভোগেন অনেক মেয়েরাই। এক্ষেত্রে, আদা প্রতিদিনের খাদ‍্যতালিকায় রাখলে পিরিয়ডের ব‍্যথায় উপশম পেতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit