বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

গয়েশপুরে প্রতিপক্ষের হামলায় আহত ২

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১১৮ Time View

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাছুমপুরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার সত্যতা পাওয়া গেছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. কাওসার শেখ ও তার স্ত্রী মোছা. শিখা খাতুন।ঘটনা সূত্রে জানা যায়, মাছুমপুরের বিএনপি নেতা মজনু মন্ডল বিএনপির মিছিল-মিটিং এ যাবার জন্য মো. কাওসার শেখকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু মো. কাওসার শেখ আওয়ামী লীগের সমর্থক হওয়ায় সে বিএনপির অনুষ্ঠানে যেতে অস্বীকার করায় গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার তারা কাওসার শেখের ওপর হামলা করে।এঘটনায় কাওসার শেখ গয়েশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই’র কাছে অভিযোগ করলে চেয়ারম্যান শালিসের তারিখ দিলেও, বিবাদীরা তারিখ পিছিয়ে নেয়।

রবিবার বিকাল ৪টায় চেয়ারম্যানকৃত ধার্য সময়ে শালিসে যাবার সময়ে বিএনপি নেতা মজনু মন্ডল, মুক্তার মন্ডল, মাবুদ শেখ, আরিফ মন্ডল ভুক্তভোগী মো. কাওসার শেখ ও তার স্ত্রী মোছা. শিখা খাতুনের পথরোধ করে এবং তাদের উপর হামলা করে। আহত মোছা. শিখা খাতুনকে আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয়ে গয়েশপুর ২নং ওয়ার্ড কমিউনিটি বিট পুলিশের সভাপতি শহিদুল ইসলাম এবং গয়েশপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর পূর্বে হামলার ঘটনায় আহত মো. কাওসার শেখ আমাদের জানিয়েছিল। পরবর্তীতে চেয়ারম্যানের কাছে তারা বিচার চেয়ে অভিযোগ করে। চেয়ারম্যানের ধার্য করা দিনে শালিসের জন্য যাওয়ার পথে বিএনপি ও জামায়েতের নেতারা ভুক্তভোগীদের ওপর হামলা করে। এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৩,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit