শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন আনিকা ডার্ক ওয়েবে ফাঁস ভারতের পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য, দাবি রয়টার্সের আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর

ক্ষমা চাইলেন চিনু, মামলা তুলে নিলেন রকিবুল হাসান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : ক্ষমা চাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি শওকাতুর রহমান ওরফে চিনুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুক্তিযোদ্ধা রকিবুল হাসান।

তার আইনজীবী আল মামুন রাসেল বলেন, বিসিবির বর্তমান চিফ ম্যাচ রেফারি রকিবুলের মামলা দায়েরের পরই বিসিবির মধ্যস্থতায় বিষয়টি আপস মীমাংসার দিকে মোড় নেয়। আলোচনায় বসেন রকিবুল ও চিনু। আলোচনা ফলপ্রসূও হয়। নিজের মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন চিনু। ক্ষমা চাওয়ায় মামলা প্রত্যাহার করে নেন রকিবুল।

৩১ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে এ মামলার আবেদন করেন রকিবুল হাসান। এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার আবেদনে বলা হয়, রকিবুল হাসানকে নিয়ে ‌‘মানবতা আজ কোথায়’ নামের পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের হেডলাইন হলো, ‘চোর যখন নীতি বাক্য শোনায়’। ভিডিওটি সুব্রত চৌধুরী নামে এক ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়। সেই পোস্টে কমেন্ট করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনু। তিনি কমেন্টে বলেন, ‘দাদা, এই লোকটার উত্থানের পেছনে তোমাদের অবদানই বেশি। উনি কখনও বীর মুক্তিযোদ্ধা ছিলেন না! অথচ মিডিয়ার কল্যাণে ৫০ বছর পর বীর মুক্তিযোদ্ধাদের নাম? কি বিচিত্র এই দেশ! সেলুকাস…।’ এই কমেন্টটি করা হয় গত ১৫ আগস্ট। এমন মিথ্যা ও অসৌজন্যমূলক মন্তব্যে তার (রকিবুলের) ব্যক্তি ও পেশাগত জীবনে অর্জিত সুনামের ক্ষতি করা হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট চিনুকে তার মন্তব্যটি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার এবং জনসমক্ষে রকিবুলের কাছে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন রকিবুল হাসান। 

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit